২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজনীতিতে পরাজিত বিএনপি আন্দোলনের ভয় দেখাচ্ছে'

ভোটের রাজনীতিতে পরাজিত হয়ে বিএনপি আন্দোলনের ভয় দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 02:38 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

পাবনা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটের রাজনীতিতে পরাজিত হয়ে বিএনপি আন্দোলনের ভয় দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, "আওয়ামী লীগ আন্দোলনকে ভয় পায় না।" শনিবার পাবনার দুবলিয়ার হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "অনায্য ও অযৌক্তিক আন্দোলন কি ভাবে দমাতে হয় আওয়ামী লীগ তা ভালো করেই জানে।" শামসুল হক বলেন, সরকার যখন ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা পুনর্তদন্ত, বঙ্গবন্ধু হত্যা মামলা রায় কার্যকর ও যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে তখন বিএনপি ও অন্যান্য দল দাবি আদায়ের নামে আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের ভয় দেখাচ্ছে। অবৈধ আন্দোলন হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাবনা কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, সাবেক সাংসদ পাঞ্জাব বিশ্বাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/২০২৮ ঘ.