ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কারণে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার শনিবারের নির্ধারিত সংবাদ সম্মেলন একদিন পিছিয়েছেন।
নতুন সময়সূচি অনুযায়ী খালেদা জিয়ার সংবাদ সম্মেলন রোববার বিকাল সাড়ে তিনটায় গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রধানমন্ত্রীর সদ্য ভারত সফরের ফলাফলের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র আনুষ্ঠানিক বক্তব্য প্রদানের জন্য শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে সেদিন বিকালে প্রধানমন্ত্রীও এক সংবাদ সম্মেলন ডেকেছেন। এ কারণে বিএনপির সংবাদ সম্মেলন একদিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০৪৫ ঘ.
bdnews24