ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভূমিদস্যু' সংবাদপত্রের মালিকদের নাম উচ্চারণ করে বিরাগভাজন হতে চান না আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ হাফিজউদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোনো পত্রিকার মালিক বা সাংবাদিকের বিরুদ্ধে বলা সমীচিন হবে বলে আমি মনে করি না। দেশের ভূমিদস্যুরা কোন কোন পত্রিকার মালিক, বিশেষ কোন পত্রিকার মালিক ভূমিদস্যু তা আমরা জানি। নাম উচ্চারণ করে আর বিরাগভাজন হতে চাই না।"
এর আগে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের পক্ষে এক লিখিত প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসীদের হাতে কোনো সংবাদকর্মী নিহত বা আহত হননি।
সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর- ১৮৯৮ এ সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, লেখকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিবর্তে সমন জারির বিধান রেখে আইনের প্রয়োজনীয় সংশোধনী বিল পাসের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।
১০টি চ্যানেলে অনাপত্তি:
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকির এক প্রশ্নের লিখিত জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বেসরকারি পর্যায়ে ১১টি টিভি চ্যানেল চালু আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি পর্যায়ে ১০টি চ্যানেল স্থাপনের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে নতুন টিভি চ্যানেলের বিষয়ে বিবেচনা করা হবে।
এদিকে সাংসদ ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের লিখিত জবাবে আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশ টেলিভিশনের প্রস্তাবিত পৃথক শিক্ষা ও উন্নয়নমূলক চ্যানেলটি দ্রুত বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ চ্যানেল চালু হওয়ার পর তাতে সংসদ কার্যক্রমও সরাসরি স
bdnews24