ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সাতক্ষীরা ও শেরপুর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটি বিলুপ্ত করা হচ্ছে বলে বিজ্ঞপ্তি দুটিতে উল্লেখ করা হয়।
মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রুত সম্মেলন করে এসব কমিটি পুনর্গঠন করা হবে।"
সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও বিলুপ্ত জেলা কমিটির উপ-প্রচার সম্পাদক শেখ জুয়েল হাসান জানান, গত ২০০২ সালের ২৬ জানুয়ারি পরবর্তী এক বছর মেয়াদের জন্য সদ্য বিলুপ্ত এ কমিটি গঠন করা হয়েছিলো।
শেরপুর জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আনোয়ারুল হাসান উৎপল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ অছাত্র হয়ে ছাত্র সংগঠনে নেতৃত্ব দেওয়া বিব্রতকর।"
গত ২০০৩ সালের ২২ ফেব্র"য়ারি এক বছর মেয়াদের জন্য শেরপুর জেলা কমিটি গঠন করা হয়েছিলো বলে জানান উৎপল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২২৪৪ঘ.
bdnews24