২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে আরেকটি মামলা

একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলনা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 12:44 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

বাগেরহাট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলনা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা জয়নাল ফকিরের স্ত্রী আছিয়া খাতুন। মামলায় সাবেক সাংসদ ও মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মিয়া আব্বাস উদ্দিনসহ আরো ২৯ জনকে আসামি করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় দুই মুক্তিযোদ্ধাকে হত্যা, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে গত ৪ ডিসেম্বর মাওলানা ইউসুফ ও মিয়া আব্বাসসহ ৩৬ জনের বিরুদ্ধে বাগেরহাটের একই আদালতে একটি মামলা হয়। মুক্তিযুদ্ধের সময় পুর্ব পাকিস্তান সরকারের শিক্ষামন্ত্রী এবং খুলনা অঞ্চলে হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন মাওলানা ইউসুফ। তার বাড়ি শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে। সোমবার আছিয়া খাতুনের অভিযোগটি আমলে নিয়ে তা এজাহার হিসাবে নথিভুক্ত করতে হাকিম ইয়াররব হোসেন শরণখোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার অপর ২৮ জন আসামি হলেন- আব্দুল কাদের চৌকিদার, আব্দুস ছাত্তার খান, সেকেন্দার হাওলাদার, আব্দুর রব হাওলাদার, নজির মৃধা, আতাহার হাওলাদার, মোসলেম আকন, আলতাফ খান, মতিয়ার রহমান, আবুল হারেজ খান, সুলতান মৃধা, নূর উদ্দীন মৃধা, দেলোয়াল হোসেন, লতিফ পঞ্চায়েত, আবদুল হক আকন, তোফাজ্জেল হোসেন, লুৎফর রহমান, কাঞ্চন আলী খাঁন, হামেজ পাহলান, মজিদ তালুকদার, হাবিব আকন, আবদুর রব গাজী, হাফেজ আমীর হোসেন, মোতালেব কবিরাজ, আবদুল হামিদ খাঁন, ইদ্রিস মোল্লা, হাবিব মোল্ল