২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে শেরি ব্লেয়ারের সাক্ষাৎ

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার রোববার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাত সাড়ে ৯টার থেকে এক ঘন্টা এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 06:42 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার রোববার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাত সাড়ে ৯টার থেকে এক ঘন্টা এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশের উন্নয়ন এবং নারী শিক্ষা নিয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে বৃটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে শমসের মবিন চৌধুরী জানান, নারী শিক্ষা উন্নয়নে খালেদা জিয়ার সরকারের অবদানের প্রশংসা করেন শেরি ব্লেয়ার। এশিয়ান উইমেনস বিশ্ববিদ্যালয়টি খালেদা জিয়ার শাসনামলে প্রতিষ্ঠা পেয়েছে বলে তাকে ধন্যবাদও জানান তিনি। শেরি ব্লেয়ার চট্টগ্রাম এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে চারদিনের সফরে শুক্রবার বাংলাদেশে আসেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয়ের শেরি ব্লেয়ার একজন পৃষ্ঠপোষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩৫৫ঘ.