২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 02:12 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

শরীয়তপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৮ এর একটি দল শহরের বটতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে। পরে শরীয়তপুর পৌরসভার পাহাড়কান্দি এলাকার দীপু আক্তারের করা নারী ও শিশু নির্যাতন মামলায় সিদ্দিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। র‌্যাব-৮ এর কর্মকর্তারা সাংবাদিকদের জানান, সিদ্দিকুর রহমান নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলা থেকে তাকে আটক করা হয়। পালং (সদর) থানার ওসি রবিউল আলম জানান, সিদ্দিককে দুপুরে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। হাকিম শহীদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.