২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাকায় চেটিয়া-মোশাররফ বৈঠক করিয়ে দিয়েছিল বিএনপি'

ভারতের বিরুদ্ধে সেদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে মদদ দিতে পাকিস্তানকে বিগত জোট সরকার সহায়তা করেছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 06:11 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতের বিরুদ্ধে সেদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে মদদ দিতে পাকিস্তানকে বিগত জোট সরকার সহায়তা করেছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দুইদিন আগে শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, "বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরকালে কারাবন্দি উলফা নেতা অনুপ চেটিয়ার দেড় ঘণ্টার একটি বৈঠক হয়েছিলো। দীর্ঘ বৈঠককালে কী কথা হয়ে থাকতে পারে বুঝেই নিতে পারেন।" ২০০২ সালের জুলাই মাসের ওই সফরকালে সাবেক পাকিস্তানী একনায়ক জেনারেল মোশাররফ যে হোটেলে ছিলেন সেখানেই ওই বৈঠক হয়েছিল বলেও দাবি করেছেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। ১০ বছরেরও বেশি সময় ধরে উলফা নেতা চেটিয়া বাংলাদেশে বন্দি রয়েছে। জোট সরকারের আমলে বগুড়ায় আটক বিপুল সংখ্যক গুলি ও চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্রও ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহারের জন্যই আনা হয়েছিল বলে জানান সৈয়দ আশরাফ। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কাবনতির জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে তিনি বলেন, "সেসময় আফগানিস্তানে প্রশিক্ষিত তালেবান জঙ্গিরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতে ঢুকেছিল বলে পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল।" বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী ভারতের জাতীয় নিরাপত্তা বিঘি