২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ সফল হওয়ার চেষ্টা রয়েছে: আশরাফ

এক বছরে মহাজোট সরকার সবক্ষেত্রে শতভাগ সফল হয়নি বলে স্বীকার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 10:10 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরে মহাজোট সরকার সবক্ষেত্রে শতভাগ সফল হয়নি বলে স্বীকার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে যে সব ক্ষেত্রে সফল হওয়া যায়নি সে সব ক্ষেত্রে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। সরকারের বছর পূর্তিতে শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে প্রধান বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বানও জানান আশরাফ। শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অন্যান্য সংবাদ সম্মেলনের মতো লিখিত বক্তব্য ছিলো না সৈয়দ আশরাফের। শুরুতেই সরকারের বছর পূর্তিতে একটি সংবাদপত্রের করা জারিপের তথ্য তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "সার্বিকভাবে বিবেচনা করলে এ সংবাদপত্রের মূল্যায়ন- মেজরিটি জনগণ সরকারের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে। আমরা অত্যন্ত সফলতার সঙ্গে দেশ পরিচালনা করেছি।" আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের কোনো জরিপ হয়েছে কিনা- জানতে চাওয়া হলে আশরাফ বলেন, "আমরা নিজেরাও জরিপ করেছি। সেটাও এ জরিপের কাছাকাছি।" ওই সংবাদপত্রের জরিপে ফলাফলে দেখা যায়, প্রশাসনে বর্তমান সরকারের দলীয়করণ বিগত বিএনপি সরকারের আমলকেও কিছুটা ছাড়িয়ে গেছে। এ বিষয়টি আওয়ামী স্বীকার করে কি না- প্রশ্ন করা হলে আশরাফ বলেন, "আমরা তো বলিনি আমরা সবক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জন করেছি। যে সব ক্ষেত্রে সফল হইনি, সে সব ক্ষেত্রে চেষ্টা করবো।" ইশতেহারে থাকলেও মন্ত্রিসভার সদস্য এবং সাংসদদের সম্পদের হিসাব প্রতিবছর দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনে আমাদের সম্পদের হিসাব দেওয়া আছে। নির্বাচন কমিশন চাইলে তা জনসম্মুখে দিতে পারবে। আমরা ট্যাক্স দিচ্ছি প্রতি বছর।" বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "আমি আওয়ামী লীগের পক্ষ থেকে বলছি, আপনারা সংসদে ফিরে আসুন। জনগণ এটা (সংসদে না যাওয়া) সমর্থন করছে না। আশা করি, এ সেশনে বিরোধী দল সংসদে ফিরবে।" তবে সংসদে ফেরার ক্ষেত্রে বিএনপির শর্তের সমালোচনা করেন আশরাফ। তিনি বলেন, "উনারা (বিএনপির সাংসদ) স্থায়ী কমিটির বৈঠকে যাচ্ছেন, বিদেশ ভ্রমণে যাচ্ছেন, বেতনও নিচ্ছেন। "উনারা কি ডিউটি ফ্রি গাড়ির জন্য সরকারের কাছে তদবির করছেন না? আসছেন না শুধু অধিবেশন কক্ষে। যেখানে শুধু 'সার্কাস' হয়। যেখানে শুধু ভোটাভুটি হয়। শেক্সপিয়ারের কথায়, পুরো বিশ্বটাই রঙ্গমঞ্চ। সব কাজ কমিটিতে হয়।" সরকারের সাফল্যের ক্ষেত্রগুলো তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "আমরা দ্রব্যমূল্য কমাতে সক্ষম হয়েছি। 'মূল্য সন্ত্রাসীদের' নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি এবং মোটামুটি সফলও হয়েছি।" রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়নি বলে সা