ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের হামলায় মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টি সমর্থক ছাত্রমৈত্রীর এক নেতা নিহত হওয়ার পরদিনই এ হুঁশিয়ারি দিলেন তিনি।
শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী হিসাবে আমি বলছি, ছাত্র নাম ধরে গুণ্ডামী বন্ধ করতে হবে। নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
বৃহস্পতিবার রাজশাহী ছাড়াও ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়। ঠিক একদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের দুই পক্ষে সশস্ত্র সংঘাত বাধে। এরপর চারজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।
এর প্রতিক্রিয়ায় ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে সরে যাওয়ার হুমকিও দেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করার কথা বলা হয়েছিলো।
"এক বছরে আমরা অনেক ক্ষেত্রেই শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করেছি", বলেন আশরাফ।
রাজশাহীর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষাঙ্গনে রাজনীতি এবং শিক্ষক রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সা
bdnews24