২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকিরের মৃত্যুর তদন্ত দাবি বিএনপির

কারাবন্দি বিএনপি সমর্থক শ্রমিক নেতা বিএম বাকির হোসেনের মৃত্যুকে 'রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ' অভিহিত করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 01:20 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিএনপি সমর্থক শ্রমিক নেতা বিএম বাকির হোসেনের মৃত্যুকে 'রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ' অভিহিত করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান। বাকিরের মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তারা বাকিরের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। কারাবন্দি থাকা অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মস্তিস্কের রক্তক্ষরণে বাকিরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি বাকির ২০০৭ সালের ৯ জুলাই গ্রেপ্তার হন। দেলোয়ার বলেন, "আমরা বিএম বাকিরের এই রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ মৃত্যুতে শুধু বেদনাসিক্তই নই। শঙ্কিত এবং বিচলিতও বটে। সরকারি হেফাজতে বাকিরের অসুস্থতা, সুচিকিৎসা ও মৃত্যুর বিষয়ে আমরা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। অন্যথায় সরকারকেই এই ষড়যন্ত্রমূলক মৃত্যুর দায়ভার বহন করতে হবে।" বিবৃতিতে বলা হয়, "কারাবন্দি অবস্থায় একমাস আগে পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন বাকির। আকস্মিকভাবে তার জ্ঞান হারানো এবং পরবর্তীতে ডাক্তারি পরীক্ষায় রক্তের ইলেক্ট্রালাইট রিপোর্টে সোডিয়াম ও পটাশিয়ামের যে তারতম্য ধরা পড়ে তা উদ্বেগজনক হওয়ার পরেও কারা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় তার জীবন সংশয় দেখা দেয়। "এমআরআই প্রতিবেদনে