২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সবক্ষেত্রে ব্যর্থ: বিএনপি

শুরুর এক বছরে সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 10:16 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুর এক বছরে সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বছর পূর্তির দিন বুধবার বিএনপি মহাসচিব বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "এক বছরে মহাজোট সরকারের কোনো সফলতা নেই। সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে তারা।" বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নজির হিসেবে সংসদ 'কার্যকর' করতে না পারা, বিরোধী দলকে হয়রানি, বিচার বহির্ভূত হত্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজির কথা তুলে ধরেন। নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ৬ জানুয়ারি সরকার গঠন করে মহাজোট। সরকারের বছর পূর্তিতে বুধবার সন্ধ্যা ৭টার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দুই দিন আগে বলেছেন, সরকার সবক্ষেত্রেই সফল। তার ঠিক বিপরীত কথা বললেন বিএনপি মহাসচিব। দেলোয়ার বলেন, "সরকারি দল সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু তৈরির পরিবর্তে বিরোধী দলকে গালমন্দ করার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সংসদে বিরোধী দলের যাওয়ার পরিবেশ তারা বিনষ্ট করেছে।" নবম সংসদের প্রথম অধিবেশনের পর থেকেই সংসদ বর্জন করে আসছে বিএনপি। সামনের সারিতে আসন সঙ্কট নিয়ে এর শুরু হলেও স