২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলকে সক্রিয় করার উদ্যোগ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে সক্রিয় করতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে এর সমন্বয়ক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 05:58 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে সক্রিয় করতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে এর সমন্বয়ক করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় জোটটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত জাতীয় নির্বাচনের পর ১৪ দলের এটিই প্রথম বৈঠক। বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিএনপি-জামায়াতের চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠে ১৪ দল। এ জোটে রয়েছে আওয়ামী লীগ, জাসদ (ইনু), ন্যাপ ও ১১ দল (১১টি বাম দলের মোর্চা)। সৈয়দ আশরাফ জানান, ১৪ দলের সঙ্গে বৈঠকের পর তারাসহ মহাজোটের শরীকদের সঙ্গে সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে শরীক দলগুলো ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আশরাফ জানান, ১৪ দলকে কীভাবে আরো শক্তিশালী ও সক্রিয় করা যায় সভায় তাসহ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে ১৪ দলের সমন্বয়ক করা হয়েছে। জোটের সভাগুলো যেন নিয়মিত হয় সমন্বয়ক তা দেখবেন। স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ আরো জানান, সভায় সরকারের এক বছরের কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের একবছরের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গিয়ে ১৪ দলের সব শরীক দলের নেতা সন্তোষ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন এ নেতারা যুদ্ধাপরাধীদের বিচারসহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আগামী বেশ কিছু কর্মসূচিতে ঐক্যমত পোষণ করেছেন। বৈঠকে উপস্থিতদের মধ্যে ছিলেন জাসদের হাসানুল হক ইনু, জাফর সাজ্জাদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, ন্যাপের আমেনা বেগম, এনামুল হক, সাম্যবাদী দলের দিলীপ বড়