সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তি করার 'পাঁয়তারা' চালাচ্ছে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার সিরাজগঞ্জে যমুনার ভাঙন কবলিত এলাকায় এক সমাবেশে বক্তব্য রাখেন খালেদা। গত উপ-নির্বাচনের প্রচারে মার্চে বগুড়ায় যাওয়ার পর ঢাকার বাইরে ঢাকার বাইরে বিএনপি নেত্রীর এটাই প্রথম সফর।
খালেদা জিয়া বলেন, "সরকার নির্বাচনে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়ন না করে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছে। তারা ভারতকে সুবিধা দিতে চট্টগ্রাম বন্দর ব্যবহার, এশিয়ান হাইওয়ের নামে করিডোর দেওয়াসহ প্রভৃতি বিষয়ে চুক্তি করার ষড়যন্ত্র করছে।
"দেশের স্বার্থবিরোধী কোনও চুক্তি করলে আমরা আন্দোলনে নামব। দেশবিরোধী কোনও চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।"
আন্দোলনের জন্য জনগণকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান খালেদা।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের বক্তব্য সমর্থন করে বিএনপি প্রধান বলেন, "এ সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। ২৯ ডিসেম্বরের নির্বাচনে ষড়যন্ত্র ও কারচুপি করে ক্ষমতায় এসেছে।"
জলিল স
bdnews24