২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশাগ্রস্ত লোকের কথা: জলিলের বক্তব্যের প্রতিক্রিয়ায় সিইসি

আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া নিয়ে আবদুল জলিলের অভিযোগ 'হতাশাগ্রস্ত ব্যক্তির কথা' বলে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তিনি বলেছেন, নবম জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। দেশ-বিদেশেও তা প্রশংসিত। কোনও হতাশাগ্রস্ত লোকের কথায় এর বিচার হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া নিয়ে আবদুল জলিলের অভিযোগ 'হতাশাগ্রস্ত ব্যক্তির কথা' বলে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। তিনি বলেছেন, নবম জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। দেশ-বিদেশেও তা প্রশংসিত। কোনও হতাশাগ্রস্ত লোকের কথায় এর বিচার হয় না। গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যায়। তবে বিএনপির দাবি, নির্বাচনে কারচুপি হয়েছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য জলিল স