২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আমান গ্রেপ্তার, কারাগারে পাঠালো আদালত

গ্রেপ্তার বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। হত্যাচেষ্টার একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য (রিমান্ড) ১০ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে মামলার মূল নথি উপস্থাপন না করায় ঢাকার মহানগর হাকিম ফারহানা ফেরদৌস আগামী ৮ অক্টোবর ওই আবেদনের শুনানির দিন ঠিক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। হত্যাচেষ্টার একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য (রিমান্ড) ১০ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে মামলার মূল নথি উপস্থাপন না করায় ঢাকার মহানগর হাকিম ফারহানা ফেরদৌস আগামী ৮ অক্টোবর ওই আবেদনের শুনানির দিন ঠিক করেছেন। একইসঙ্গে আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। সিঙ্গাপুর থেকে ঢাকা ফেরার পরপরই দুপুর দেড়টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ী ও গত নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ওসমান গনির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আমানকে বেলা সাড়ে ৩টার দিকে আদালতে হাজির করা হয়। আমানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন পুলিশি হেফাজতে নিতে আদালতে আবেদন জানান মোহাম্মদপুর থানায় দায়ের করা ওই মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাফর আহমেদ। তবে তিনি মামলার মূল নথি উপস্থাপন করতে ব্যর্থ হন। আমানকে কারাগারে পাঠানোর আদেশ হলে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া কারাগারে তাকে ডিভিশন দেওয়ার আবেদন করেন। তখন হাকিম কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কাঠগড়ায় দাঁড়িয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আমান বলেন, "আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা আমি জানি না। আমার অপরাধ কী, তাও আমার জানা নেই। আমি অসুস্থ। আমার হৃদপিণ্ডে অনেকগুলো ব্লক রয়েছে। অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারের সময় আমাকে টানা-হেঁচড়া করেছে।" জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমানবন্দরে গ্রেপ্তারের সময় আমানউল্লাহ আমাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, তা জানতে চান। আমরা মামলার নথি দেখিয়ে বলি, আসামিদের জবানবন্দিসহ বেশ কিছু তথ্যের ভিত্তিতেই আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে।" সাবেক সাংসদ আমান জানান, চিকিৎসার জন্য গেলেও বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি সিঙ্গাপুর থেকে তড়িঘড়ি করে দেশে ফেরেন। আমানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় আমানকে গ্রেপ্তার করা হয়েছে।" গত ৩১ মে ওসমান গনির ভাই আব্দুল মান্নাফের দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, ওসমান ও তার বন্ধু আব্দুস সোবহান ২৯ মে গাড়িতে করে যাওয়ার সময় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে তাদের গাড়ি থামিয়ে গুলি ছোড়া হয়। এতে ওসমানের শরীরে পাঁচটি গুলি লাগে। গোয়েন্দা পুলিশ ওই মামলা তদন্ত করছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে সোহেল রানা, আলমগীর হোসেন, এবাদুল ইসলাম বাদল, জিএম মোরশেদ টুটুল ও আতাউর রহমান নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই ঘটনায় আমানের সম্পৃক্ততার করা স্বীকার করে জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তার ভিত্তিতেই আমানতে গ্রেপ্তার করা হয়েছে। ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি গত নির্বাচনে কেরানীগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পাইনি। এরপর বিএনপি প্রার্থীর পক্ষে আমাকে কাজ করার জন্য আমান আমকে চাপ দেন। কিন্তু আমি তা না করায় আমাকে হত্যার জন্য তিনি ২৯ মে ওই সন্ত্রাসীদের পাঠান।" এদিকে বিদেশ থেকে আসা আমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে তার সমর্থকরা জড়ো হয়েছিল। গ্রেপ্তার করার সময় তারা বাধাও দেয়। জাফর আহমেদ বলেন, "উনার (আমান) সঙ্গে থাকা কিছু লোক গ্রেপ্তারে বাধা দেওয়ার চেষ্টা করে। ওই সময় ধাক্কাধাক্কি হয়। ফলে কিছুটা উত্তেজনা দেখা দেয়।" আমানকে বিমানবন্দর থেকে বের করার সময় তার সমর্থকরা বিক্ষোভ করছিল। ফলে তাকে নিয়ে বের হতে কিছুটা দেরি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আমানের সমর্থকদের হটিয়ে দেয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমানের সমর্থকরা বিমানবন্দরের সামনে গোল চত্বর এলাকায় বিক্ষোভ করায় যানচলাচল বেশ কিছুক্ষণ বিঘি