ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যা প্রচেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
আমান সিঙ্গাপুর থেকে ফেরার পরপরই মঙ্গলবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন।
জিয়া বিমানবন্দর পুলিশের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি বিমান থেকে নামার পর গোয়েন্দা পুলিশ আমানকে নিয়ে যায়।"
আমান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় আমানকে গ্রেপ্তার করা হয়েছে।"
কেরানীগঞ্জের সাবেক সাংসদ আমানের বিরুদ্ধে মামলাটি করেছেন ওই এলাকারই ব্যবসায়ী ও বিএনপি নেতা ওসমান গনি।
গত ৩১ মে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, ওসমান ও তার বন্ধু আব্দুস সোবহান ২৯ মে গাড়িতে করে যাওয়ার সময় মোহাম্মদপুর সলিমুল
bdnews24