২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ ছয় মহানগরীতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

ঢাকাসহ ছয় সিটি কর্পোরেশনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের জন্য মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত এ কাজ চলবে। নির্বাচন কমিশনের ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে হালনাগাদ কার্যক্রমের সময় নতুন ভোটারদের কবে ছবি তোলা হবে এবং কোথায় নিবন্ধন করা হবে- তা জানিয়ে ভোটার স্লিপ দেবে তথ্য সংগ্রহকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 05:21 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ ছয় সিটি কর্পোরেশনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের জন্য মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত এ কাজ চলবে। নির্বাচন কমিশনের ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে হালনাগাদ কার্যক্রমের সময় নতুন ভোটারদের কবে ছবি তোলা হবে এবং কোথায় নিবন্ধন করা হবে- তা জানিয়ে ভোটার স্লিপ দেবে তথ্য সংগ্রহকারীরা। সোমবার ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) ৯০টি ওয়ার্ডে মঙ্গলবার থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে। "এ সময় নতুন ভোটারযোগ্যরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং যারা মারা গেছে তাদের নামও বাদ দেওয়া হবে।" ঢাকায় এ কাজের জন্য নির্বাচন কমিশন সচিবালয় ইতোমধ্যে প্রায় সাড়ে তিন হাজার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার নিয়োগ করেছে। এবার হালনাগাদ কার্যক্রমে চার থেকে পাঁচ শতাংশ ভোটার বাড়তে পারে ধারণা করছে নির্বাচন কমিশন। দেশজুড়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয় গত জুন মাসে। শেষ ও চতুর্থ পর্যায়ে ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংশোধনের জন্য আগারগাঁওয়ের প্রকল্প কার্যালয়ে ও ঠিকানা বদলানোর তথ্যের জন্য সংশি