২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া সিরাজগঞ্জে

যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে মঙ্গলবার সিরাজগঞ্জ গেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা থেকে রওনা হয়ে খালেদার গাড়িবহর দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ পৌঁছায়। বঙ্গবন্ধু সেতু (যমুনা) পেরিয়ে সিরাজগঞ্জের সীমানায় ঢোকার পর বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী দলীয় প্রধানকে শুভেচ্ছা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 04:45 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে মঙ্গলবার সিরাজগঞ্জ গেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা থেকে রওনা হয়ে খালেদার গাড়িবহর দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ পৌঁছায়। বঙ্গবন্ধু সেতু (যমুনা) পেরিয়ে সিরাজগঞ্জের সীমানায় ঢোকার পর বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী দলীয় প্রধানকে শুভেচ্ছা জানায়। দলীয় প্রায় ১শ' মোটর সাইকেলের একটি বহর খালেদা জিয়াকে নিয়ে সিরাজগঞ্জ নিয়ে যায়। বিএনপি চেয়ারপারসন সিরাজগঞ্জ সদর উপজেলার বাওয়াইপাড়া, পাইকপাড়া, ডিয়ারা, কাটা ওয়াপদা বাঁধসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদার গাড়িবহর সিরাজগঞ্জের পথে রওনা হয়। পথে উত্তরা, টঙ্গি, আশুলিয়ায় বিএনপির নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে দলনেত্রীকে শুভেচ্ছা জানায়। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদী ভাঙনের শিকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিরোধী দলের নেতা খালেদা জিয়া সিরাজগঞ্জ যাচ্ছেন। "তিনি (খালেদা) পত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পেরেছেন, ওই এলাকার নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা ঈদ করতে পারেনি।" বগুড়ার উপনির্বাচনের পর এটাই ঢাকার বাইরে খালেদার প্রথম সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/১৩১৫ ঘ.