২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফরের অবস্থার উন্নতি

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমেদের অবস্থার উন্নতি হয়েছে। তার শরীরে স্থাপিত ভেন্টিলেশন যন্ত্রটি সোমবার খুলে দিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমেদের অবস্থার উন্নতি হয়েছে। তার শরীরে স্থাপিত ভেন্টিলেশন যন্ত্রটি সোমবার খুলে দিয়েছেন চিকিৎসকরা। কাজী জাফরের সহকারী গোলাম মোস্তফা রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যারের অবস্থা ভালোর দিকে। চিকিৎসকরা ভেন্টিলেশন খুলে দিয়েছেন। দুই-একদিনের মধ্যে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।" তিনি জানান, তার শয্যা পাশে স্ত্রী মমতাজ বেগম ও বড় মেয়ে জয়া কবীরসহ কয়েকজন আত্মীয় রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরকে দেখতে সোমবার হাসপাতালে যান থাইল্যান্ডে ঢাকার চার্জ দ্য অ্যাফেয়ার্স সৈয়দ গোলাম জাহিদ। গত ১৭ সেপ্টেম্বর কাজী জাফরকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২১৪৩ ঘ.