সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত ১৫ জুন অনুষ্ঠিত সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মতিউর রহমানের বিরোধিতা করায় জেলা আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ছাত্রলীগের দুই নেতাকেও বহিষ্কার করা হয়। তবে ছাত্রলীগ নেতারা বলেছেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়া তাদের বহিষ্কারের এখতিয়ার আর কারো নেই।
সোমবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহি
bdnews24