২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুর ইন্ধনে সমাবেশে হামলা হয়েছে: মেয়র মহিউদ্দিন

চট্টগ্রাম শাহ আমানত সেতু লাগোয়া এলাকায় শুক্রবারের সমাবেশে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আনোয়ারা থেকে নির্বাচিত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুকে দায়ী করেছেন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত সেতু লাগোয়া এলাকায় শুক্রবারের সমাবেশে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আনোয়ারা থেকে নির্বাচিত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুকে দায়ী করেছেন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আনোয়ারা সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত কর্ণফুলী থানার পাঁচটি ইউনিয়নের উন্নয়নের দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে ওই সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু মেয়রের এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, 'মেয়র অসত্য বলেছেন'। তিনি দাবি করেন, "এলাকার জনগণ সিটি কর্পোরেশনে অর্ন্তভূক্ত হওয়ার বিরোধিতা করে সমাবেশে স্বতঃস্ফুর্ত বিক্ষোভ করেছেন। এর সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই।" তবে আওয়ামী লীগের উভয় নেতা দাবি করেছেন, এলাকার জনগণের ইচ্ছানুযায়ী কর্ণফুলী থানাধীন এই পাঁচ ইউনিয়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের নীতিনির্ধারকদের সম্মত করাবেন। শুক্রবার বিকেলে শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে চেয়ার নিক্ষেপ ও হাতাহাাতির ঘটনায় কমপক্ষে সাত জন আহত হয়। আনোয়ারা সংসদীয় আসনের অন্তর্ভুক্ত চরপাথরঘাটা, চরলক্ষ্যা, শিকলবাহা, জুলধা ও বড় উঠান ইউনিয়নকে চট্টগ্রাম মহানগরীর আওতাভূক্ত করার উদ্যোগের অংশ হিসেবে কর্পোরেশন এ সমাবেশের আয়োজন করেছিল। সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী শনিবার বিকেলে তার চশমা হিলের বাসভবনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, "আখতারুজ্জামান বাবুর ইন্ধনে তার সমর্থকরা শুক্রবার কর্পোরেশন আয়োজিত সমাবেশে হামলা করে।" তিনি বলেন, "নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী সার্বিক উন্নয়নের জন্য এসব এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।" ওই সমাবেশে যোগ দিতে স্থানীয় সাংসদ আখতারুজ্জামান বাবুর অপারগতার কথা উল্লেখ করে মেয়র অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে ফোনে দাওয়াত দেওয়ার সময় তিনি (আখতারুজ্জামান বাবু) হুমকি দিয়ে বলেন, আমার অনুমতি ছাড়া সভা কিভাবে হয় দেখে নেব। এরপর বিকেলে সমাবেশে তার সমর্থকরা হামলা চালায়। 'বাবু ভাই, বাবু ভাই' শ্লোগান দিয়ে তার সমর্থকরা সমাবেশে হামলা চালিয়েছিল। মহিউদ্দিন চৌধুরী বলেন, কর্পোরেশনের আওতায় এলে এসব ইউনিয়নের জনগণ অধিকতর নাগরিক সুবিধা পাবেন। শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য উন্নয়নের আওতায় আসবে দীর্ঘদিন থেকে বঞ্চিত এসব এলাকার লাখো মানুষ। তিনি জানান, বিগত আওয়ামী লীগে সরকারের সময় বর্তমান ৬০ বর্গমাইল আয়তনের কর্পোরেশনকে ১২০ বর্গকিলোমিটার করার সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্ত পরে হাইকোর্টে মামলার কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে স্থানীয় সরকার পরিষদ কর্পোরেশনের সীমানা বাড়াতে আবার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ওইসব এলাকার জনগণের মতামত জানতে শুক্রবার ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, জনগণের মতামত নিয়েই তা করা হবে। এজন্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। এতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ কার্যালয়ের অধীনে এলাকায় জনগণের মতামত নেয়ার জন্য জরিপ চালানো হবে। এই সংবাদ সম্মেলনের পর মেয়রের অভিযোগের বিষয়ে আখতারুজ্জামান বাবুর মতামত জানতে চাইলে তিনি সমাবেশে হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, দাওয়াত দেয়ার বিষয়টি আমি পত্রিকায় পড়ে জেনেছি। পরে এ বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান খান কায়সারকে জানাই। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মেয়র আমাকে ফোন করেন। আগের কর্মসূচী অনুযায়ী ব্যস্ত থাকায় আমার পক্ষে সমাবেশে যোগ দেওয়া সম্ভব হয়নি। চ্যালেঞ্জ কিংবা হুমকি দেওয়া হয় বলে মেয়র যে অভিযোগ করেছেন সেপ্রসঙ্গে তিনি বলেন, মেয়র অসত্য বলেছেন। এসব এলাকা কর্পোরেশন কিংবা উপজেলা হওয়ার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তবে নির্বাচনের সময় তিনি এ পাঁচ ইউনিয়নকে আলাদা উপজেলা করার ওয়াদা করেছিলেন। এ প্রস্তাবটি একনেকে পাস হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রী তাকে স