ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির 'অবনতিশীল' অবস্থার পরিবর্তন না হলে দেশের মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ঈদের দুপুরে ইস্কাটন গার্ডেন লেডিজ ক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কাছে দেশের অবস্থা তুলে ধরতে গিয়ে এই সতর্কতা জানান খালেদা জিয়া।
তিনি এ ব্যাপারে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেন,''আজ দেশের মানুষ দুঃখ-কষ্টে এবারের ঈদ উদযাপন করছেন। দেশবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি।"
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করে বলেন, "রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষ কষ্টে দিন কাটিয়েছেন। সরকারের নয় মাস হয়ে গেছে, তারা জনগণের কাছে দেওয়া প্রতিশ্র"তির কোনওটি বাস্তবায়ন করতে পারেনি।
"সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে না পারলে দেশবাসী রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।''
বেলা সাড়ে ১২টার দিকে ইস্কাটন গার্ডেনের লেডিজ ক্লাবে খালেদা জিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় কূটনীতিক কোরের ডিন সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট হগস্ট্রম, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এ্যাফেয়ার্স নিকোলাস ডিন, যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার ড্যানকান নরম্যান, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি ও ইরানের রাষ্ট্রদূত হাসান ফারাজানদেসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা উপস্থিত ছিলেন।
এছাড়াও ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী ও পাকিস্তানের চার্জ দ্য এ্যাফেয়ার্স খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা আরও বলেন, "দেশের মানুষ শান্তিতে নেই। চাকুরিজীবিরা ওএসডি ও হয়রানির শিকার হচ্ছেন। সরকারকে এসব বন্ধ করতে হবে।"
তিনি বলেন, "মানুষকে চাকুরিচ্যুত না করে বরং কীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, সেদিকে সরকারকে মনোযোগী হতে হবে। আমাদের ছেলে-মেয়েরা যাতে শান্তিতে লেখাপড়া করতে পারে, সে ব্যবস্থা সরকার নেবে।''
এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জানান, বিদেশে চিকিৎসাধীন তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি টেলিফোনে রাতে কথা বলেছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দলের পুনর্গঠন কাজ চলছে। ইনশাল্লাহ, আমরা ডিসেম্বরে দলের কাউন্সিল অধিবেশন করব।''
কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থক সাধারণ মানুষের ঢল নামে লেডিজ ক্লাবে। তারা সারি বেঁধে দাঁড়িয়ে খালেদা জিয়াকে সালাম জানান।
এ সময় দলের নেতাদের মধ্যে সহ-সভাপতি নাজমুল হুদা, এম কে আনোয়ার, শাহজাহান ওমর, অধ্যাপিকা সারোয়ারী রহমান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলতাফ হোসেন চৌধুরী, আ স ম হান্নান শাহ, রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিলেন যুগ্ম-মহাসচিব মির্জা আব্বাস, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, অধ্যাপক এম এ মান্নান, গয়েশ্বর চন্দ্র রায় ও দলের সাবেক সাংসদরা।
বিএনপির অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা চেয়ারপারসনকে ঈদের শুভেচ্ছা জানান। এদের মধ্যে কেউ কেউ তাদের পরিবারের সদস্যদের নিয়ে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, এ এস এম ফায়েজ ও শিক্ষক নেতা অধ্যাপক সদরুল আমিন, শীর্ষ ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, সাংবাদিক শফিক রেহমানসহ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও আইনজীবী নেতারা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ব্যারিস্টার আবদুর রাজ্জাক, ডা. আবদুল
bdnews24