২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে হাসিনার ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদার বুধবার বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন। বিরোধীদলীয় নেতা খালেদা ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদার বুধবার বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন। বিরোধীদলীয় নেতা খালেদা ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরব আছেন। গত ১০ সেপ্টেম্বর সেনাকুঞ্জের ইফতার পার্টিতে একসাথ হয়েছিলেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়া। এর আগে দুই নেত্রী পরস্পরকে ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে দুটি ইফতার পার্টি একইদিনে হওয়ায় একজনের ইফতার পার্টিতে অপরজনকে দেখা যায়নি। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে শাড়ি বিতরণের জন্য বিরোধীদলীয় নেতাকে ৪০০টি সিনথেটিক শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামানের আবেদনে এ শাড়ির বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩১৭ জন সাংসদের শাড়ি ও লুঙ্গি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে, আওয়ামী লীগের ২৭১ জন, জাতীয় পার্টির ২৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিন জন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দুজন রয়েছে। খালেদা জিয়া ছাড়া বিএনপি'র ১২ জন সাংসদ আবেদন করলেও তাদের প্রত্যেককে ৪০০টি করে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপির এ সাংসদরা হলেন- জয়পুরহাট-১ আসনের মো. মোজাহার আলী প্রধান, জয়পুরহাট-২ এর গোলাম মোস্তফা, বগুড়া-৩ এর আব্দুল মোমেন তালুকদার, বগুড়া-৪ এর জেড আই এম মোস্তফা আলী, সিরাজগঞ্জ-২ এর রুমানা মাহমুদ, নোয়াখালী-১ এর এ এম মাহবুবউদ্দিন খোকন, লক্ষ্মীপুর-১ এর নাজিম উদ্দিন আহম্মেদ এবং সংরক্ষিত মহিলা আসনের শাম্মী আখতার, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু ও সৈয়দা অশিফা অশরাফী পাপিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৪৫ ঘ.