২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মী কারাগারে

মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের করা মামলায় জামায়াত ও শিবিরের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মৌলভীবাজারের মুখ্য বিচার বিভাগীয় হাকিম শাহাদত হোসেন মঙ্গলবার এ আদেশ দেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ও ইসলামী ব্যাংকের বড়লেখা শাখার কর্মকর্তা খিজির আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের করা মামলায় জামায়াত ও শিবিরের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মৌলভীবাজারের মুখ্য বিচার বিভাগীয় হাকিম শাহাদত হোসেন মঙ্গলবার এ আদেশ দেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ও ইসলামী ব্যাংকের বড়লেখা শাখার কর্মকর্তা খিজির আহমদ। গত ২৫ জুলাই মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ছাত্রলীগের পক্ষ থেকে বড়লেখা থানায় মামলা করা হয়। বড়লেখা থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের দায়ের করা মামলায় হাজিরা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জামিন প্রার্থনা করলে আদালত নামঞ্জুর করে। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় শিবিরের পক্ষ থেকেও মামলা করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৩ ঘ.