রংপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মুক্তির দাবিতে শনিবার দুপুরে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়ক অবরোধ করেছে সংগঠনের নেতা-কর্মীরা।
এ ছাড়া কাউনিয়া থানার সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে তারা।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, দুপুর দেড়টার দিকে কাউনিয়া উপজেলা আ. লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মুক্তির দাবিতে মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কাউনিয়া থানার সামনে বিক্ষোভ করে। এ সময় তারা ওসি'র অপসারণ দাবি করে শ্লোগানও দেয়। এরপর রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়ক অবরোধ করে। ২টার দিকে সমাবেশ শেষে তারা অবরোধ তুলে নেয়।
অবরোধকালে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু'পাশে শত শত গাড়ি আটকা পড়ে।
থানার সামনের ওই সমাবেশে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি হাকিম সর্দ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক জমসেদ আলী প্রমুখ।
সমাবেশে কৃষক লীগ ও যুবলীগ নেতারা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করেন।
কাউনিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জমসেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয় কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাংবাদিকদের কাছে তাদের পরিচয় প্রকাশ করে দলের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ
bdnews24