২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

সুপ্রিম কোর্টের বিচারপতি, বিদেশী কূটনীতিক ও দাতা সংস্থার প্রধানদের সম্মানে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইফতার পার্টির আয়োজন করেন। রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এই ইফতারের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- সুপ্রিম কোর্টের বিচারপতি, বিদেশী কূটনীতিক ও দাতা সংস্থার প্রধানদের সম্মানে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইফতার পার্টির আয়োজন করেন। রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এই ইফতারের আয়োজন করা হয়। এতে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনসহ অন্যান্য বিচারপতি, কূটনৈতিক কোরের ডিন পাকিস্তানের হাই কমিশনার আলমগীর বাবর, মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, যুক্তরাজ্যের হাই কমিশনার স্টিফেন্স ইভান্স, ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীসহ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অভ্যাগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। শেখ হাসিনার সঙ্গে একই টেবিলে ইফতার করেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, কূটনৈতিক কোরের ডিন আলমগীর বাবর, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি এবং আইনমন্ত্রী শফিক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এইচএ/২০৫৫ ঘ.