ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে ওই জমি দখল করতে গিয়ে সন্ত্রাসীরা শিব মন্দিরের প্রতিমা ভাঙচুর ও ফাঁকা গুলি ছোঁড়ে।
রাজধানীর ৮০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন নিজামের বিরুদ্ধে দখলদারদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।
তবে পুলিশ জমির মালিকানা দাবিদারদের সমর্থন করে বলেছে, উল্টো ওই সংখ্যালঘু পরিবারের স্বজনরা দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বসবাস করে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার আরএম দাস রোডের ভূষিপট্টি এলাকার (সূত্রাপুর থানার পেছনে) ৮৮, ৯৬ ও ৯৮ নম্বর প্ল
bdnews24