২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবারের হরতালে সিপিবির সমর্থন

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির রাজধানীতে ডাকা সোমবারের অর্ধদিবস হরতাল কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার তিন দিনব্যাপী দলের কেন্দ্রীয় কমিটির এক বৈঠক শেষে সংগঠনের এক প্রস্তাবে এই আহবান জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির রাজধানীতে ডাকা সোমবারের অর্ধদিবস হরতাল কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার তিন দিনব্যাপী দলের কেন্দ্রীয় কমিটির এক বৈঠক শেষে সংগঠনের এক প্রস্তাবে এই আহবান জানানো হয়। সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে বৈঠকে সরকারের ক্রমাগত ব্যর্থতায় জনজীবন ও রাজনীতিতে সংকট ঘনীভূত হচেছ মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে হরতাল কর্মসূচির সফল করার আহবান জানিয়ে বলা হয়, গণদাবি উপেক্ষা করে জাতীয় স্বার্থবিরোধী শর্ত বজায় রেখে সমুদ্রবক্ষের গ্যাস ব্লক বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করে সরকার প্রমাণ করলো সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচেছ। সভার প্রস্তাবে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টিসিবি'র অকার্যকর ব্যবস্থাপনা, সারা দেশে টেন্ডারবাজি, সন্ত্রাস, লুটপাট, ঘুষ-দুর্নীতি ও কালো টাকার মালিকদের আধিপত্য বন্ধ হওয়ার পরিবর্তে সরকারি ছত্রছায়ায় অপ্রতিরোধ্যভাবে এসব বেড়ে চলেছে। সভায় আওয়ামী লীগ ও বিএনপির মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহবান জানানো হয়। বৈঠকে দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য সহিদুল্লাহ চৌধুরী, মো. শাহ আলম, শেখ মনিরুজ্জামান, সৈয়দ আবু জাফর আহমেদ, শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৮৪৯ ঘ.