২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার টাঙ্গাইলের আমলি আদালতের বিচারক ওয়ায়েস আল কুরুনী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এ পরোয়াানা জারি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার টাঙ্গাইলের আমলি আদালতের বিচারক ওয়ায়েস আল কুরুনী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এ পরোয়াানা জারি করেন। ১৯ আগস্ট টাঙ্গাইল যুব লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম মামলাটি দায়ের করেন। এর আগে একই অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মাগুড়া, খুলনা ও নড়াইলে তিনটি মামলা হয়। গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন কাদের। পরদিন তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, "১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল।" ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম স