২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমানকে শেষ বিদায় জানাল বিএনপি

ফুলেল শ্রদ্ধায় এম সাইফুর রহমানকে রোববার দুপুরে শেষ বিদায় জানিয়েছে তার দল বিএনপি। গুলশানে প্রথম জানাজা শেষে দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাইফুর রহমানের মরদেহ আনা হয়। সেখানে দ্বিতীয় জানাজায় বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 07:25 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলেল শ্রদ্ধায় এম সাইফুর রহমানকে রোববার দুপুরে শেষ বিদায় জানিয়েছে তার দল বিএনপি। গুলশানে প্রথম জানাজা শেষে দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাইফুর রহমানের মরদেহ আনা হয়। সেখানে দ্বিতীয় জানাজায় বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়। বেলা পৌনে ১টার দিকে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করে জাতীয়তাবাদী ওলামা দলের নেতা হাফেজ আবদুল মালেক। এতে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রফিকুল ইসলাম মিয়া, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, আবদুস সালাম, বরকতউল্লাহ বুলু প্রমুখ। খেলাফত মজলিসের আমির আব্দুর রব ইউসুফি, ইসলাম ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, মুসলিম লীগের নেতা নূরুল হক মজুমদার, এনডিপি নেতা গোলাম মর্তুজাও জানাজায় অংশ নেন। নয়া পল্টনে মরদেহ নেওয়ার পর দলীয় পতাকায় আচ্ছাদিত করা হয় সাইফুর রহমানের কফিন। জানাজার পর বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খোন্দকার দেলোয়ার। এরপর একে একে বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জানাজার আগে ছেলে নাসের রহমান আবেগ আপ্লুত কণ্ঠে প্রয়াত সাইফুর রহমানের আত্মার শান্তি কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানান। জীবদ্দশায় তার কোনও ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমাও চান নাসের। সকাল সোয়া ১১টার দিকে গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজায় সাইফুর রহমানের পরিবারের সদস্যরা অংশ নেন। এতে আরও অংশ নেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদার, শেখ শহীদুল ইসলামসহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাইফুর রহমানের তৃতীয় জানাজা হবে। সোমবার মৌলভীবাজার জেলার বাহারমর্দন গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। দলের স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমানের মৃত্যুতে তিন দিন শোক পালন শুরু করেছে বিএনপি। কর্মসূচির প্রথম দিন রোববার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় এবং মহানগর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সাইফুর রহমানের স্মরণে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার শোক বই খোলা হয়েছে। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টায় কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করবেন। সোমবার ও মঙ্গলবার থেকে সর্ব সাধারণের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোক বই খোলা থাকবে। সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন। সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালে মার্চে মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে