২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংসদীয় দলের সভা স্থগিত

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুতে শনিবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠেয় বিএনপির সংসদীয় দলের সভা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুতে শনিবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠেয় বিএনপির সংসদীয় দলের সভা স্থগিত করা হয়েছে। ওই সভাতেই বিএনপির সংসদ অধিবেশনে যাওয়া-না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিলো। দলের স্থায়ী কমিটির প্রবীণ এ সদস্যের মৃত্যুতে একই সঙ্গে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার শনিবারের নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে চেয়ারপারসনের কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে। সংসদীয় দলের সভাটিও স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, শনিবার রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ করার কথা ছিল। সেটিও এ দিন হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৭৩৪ ঘ.