২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমিরউদ্দিনের রিটে তিন এমিচি কিউরিয়া নিযুক্ত

জাতীয় সংসদের সাবেক স্পীকার জমিরউদ্দিন সরকারের করা রিটের জন্য তিনজন এমিচি কিউরিয়া নিয়োগ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় সংসদের সাবেক স্পীকার জমিরউদ্দিন সরকারের করা রিটের জন্য তিনজন এমিচি কিউরিয়া নিয়োগ দিয়েছে হাইকোর্ট। দুর্নীতির অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন, কমিটির কার্যক্রম ও এর সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে জমিরউদ্দিন এ রিট করেছিলেন। তিনজন এমিচি কিউরিয়া হলেন, ব্যারিস্টার রফিক-উল-হক, ড. এম জহির ও অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভুইঞা। বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ এই তিন আইনজীবীর মতামত শোনার জন্য তাদের এমিচি কিউরিয়া হিসেবে নিয়োগ দেন। রিটটির ওপর আগামী মঙ্গল বা বুধবার ফের শুনানি হতে পারে। আদালত আরও দুই বা তিনজন আইনজীবীকে এমিচি কিউরিয়া নিয়োগ করতে পারে। গত ৫ জুলাই ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের সংসদীয় কমিটি অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে জমিরউদ্দিনের সংসদ সদস্য পদ বাতিল ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। গত ২২ মার্চ স্পিকার আবদুল হামিদ ওই সংসদীয় কমিটি গঠন করেছিলেন। কমিটি গঠন, এর কার্যক্রম ও সুপারিশের বৈধতা নিয়ে জমিরউদ্দিন গত ১৬ আগস্ট হাইকোর্টে রিট আবেদনটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/২১১৪ ঘ.