২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় পুকুরিয়া মামলায় আমিনুলের জামিন স্থগিত

বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী আমিনুল হককে দেওয়া হাইকোর্টের জামিন আদেশে স্থগিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী আমিনুল হককে দেওয়া হাইকোর্টের জামিন আদেশে স্থগিত হয়েছে। সরকার পক্ষের আবেদনে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা আগামী ৪ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের ওই আদেশ স্থগিত রাখার নির্দেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমিনুলের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। বড় পুকুরিয়াসহ ছয়টি মামলায় বিএনপি নেতা আমিনুলকে গত ২৭ আগস্ট জামিন দেয় হাইকোর্ট। অপর মামলাগুলোর একটি রাজশাহীর দুটি সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগে এবং চারটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ-জেএমবি'র শীর্ষ নেতা বাংলা ভাইকে সহযোগিতার অভিযোগে দায়ের করা। রাষ্ট্রপক্ষে এ পাঁচটি মামলায়ও আমিনুলের জামিন স্থগিতের আবেদন জানানো হয়। তবে এ ক্ষেত্রে আপিল বিভাগের চেম্বার বিচারপতি তা স্থগিত করেননি। ২০০৭ সালে ২৬ ফেব্র"য়ারি আমিনুল হকের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজশাহীন তানোর থানায় একই বছরের ১ অক্টোবর দুদক দুটি সেতু নির্মান নিয়ে দুনীতির অভিযোগে একটি মামলা দায়ের করে। বাংলা ভাইকে সহযোগিতার অভিযোগে রাজশাহীর আত্রাই থানায় ২০০৬ সালের ১ ডিসেম্বর তিনটি মামলা দায়ের করা হয়। ২০০৭ সালের ১ এপ্রিল রাজশাহীর বাগমারা থানায় একই অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬১৪ ঘ.