২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিরুদ্ধে 'ষড়যন্ত্র' নস্যাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দেলোয়ারের

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের বিরুদ্ধে সব 'ষড়যন্ত্র' প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের বিরুদ্ধে সব 'ষড়যন্ত্র' প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দেলোয়ার বলেন,''বিএনপিকে ধ্বংস করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চায় সরকার। এজন্য তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এ দলকে জিয়ার আদর্শে উজ্জ্বীবিত করে সামনে দিকে এগিয়ে নিতে হবে। '' রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে 'দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়া ও খালেদা জিয়া' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটি ছিল দলের কেন্দ্রীয় অন্যমত কর্মসূচি। আলোচনা সভায় দলের চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া দর্শক সারিতে বসে নেতাদের বক্তব্য শুনেন। মঞ্চের এক পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মকান্ডের ছবির পাশাপাশি ও জরুরি অবস্থার সময় তারেক রহমানের ওপর নির্যাতনের কয়েকটি আলোকচিত্র রাখা হয়। এর আগে খালেদা জিয়া দুপুর ১২টার দিকে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন। আলোচনা সভায় দেলোয়ার বিএনপি প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরে বলেন,''একটি শোষণমুক্ত ন্যায় বিচারভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছেন জিয়া। সাম্রাজ্যবাদী, স