২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে ফুল দিলেন খালেদা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েছেন খালেদা জিয়া। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 06:53 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েছেন খালেদা জিয়া। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বর্তমানে প্রধান বিরোধী দল বিএনপির এটি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভোরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২টার দিকে শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা। ওই তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ ও এম শামসুল ইসলাম। বিএনপির সহ-সভাপতি শাহজাহান ওমর, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, প্রচার সম্পাদক ফজলুর রহমান পটল, দপ্তর সম্পাদক রিজভী আহমেদও ছিলেন। এছাড়াও ছিলেন সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সাবেক মন্ত্রী আবদুল মইন খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সাংসদদের মধ্যে ছিলেন- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার প্রমুখ। সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এম ইলিয়াস আলী, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, খায়রুল কবির খোকন, সেলিম রেজা হাবিব, আবদুল গফুর ভূঁইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমও ছিলেন সেখানে। পরে খালেদাসহ দলীয় নেতা-কর্মীরা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, জাসাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব), অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ছাত্রদল, উলামা দল, ঘাট শ্রমিক দল, জিসাস, জিনাফ, জিয়া পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠন জিয়ার কবরে ফুল দেয়। ফুল দেওয়ার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় যোগ দেন খালেদা জিয়া। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশে জেলা ও উপজেলা ইউনিটগুলো দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। এর আগে সে বছরেরই ফেব্র"য়ারি মাসে তার পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। পরে তা বিএনপিতে বিলুপ্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৩০০ ঘ.