২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ক্লাবের সভায় ছাত্রলীগ কর্মীদের হামলা, গ্রেপ্তার ৭

সিলেট নগরীর হাওয়াপাড়ায় শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবের সভায় ছাত্রলীগ কর্মীদের হামলায় দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

সিলেট, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর হাওয়াপাড়ায় শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবের সভায় ছাত্রলীগ কর্মীদের হামলায় দুজন আহত হয়েছেন। এলাকাবাসী ধাওয়া করে হামলাকারীদের সাতজনকে আটক করে পুলিশে দিয়েছে। আদালতের মাধ্যমে রোববার তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন- সাকিল চৌধুরী (২১), অপু হোসেন (২১), মোহাম্মদ শামীম (২২), রিংকু (২২), মনজুর আহমদ (২২), সাজন চৌধুরী (২৭) ও ফাহিম (২২)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টায় হাওয়াপাড়া দিশারী সমাজ কল্যাণ সংস্থা এলাকার আইন-শৃঙ্খলার নিয়ে সভা করছিল। এ সময় টিলাগড় গ্র"প হিসেবে পরিচিত ছাত্রলীগের কিছু কর্মী সভায় হামলা চালায়। ওসি জানান, হামলায় দিপু ও রাহেল নামে দুজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি জগলুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আজ (রোববার) শুনেছি ছাত্রলীগের কিছু কর্মী হাওয়াপাড়ায় হামলা করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.