চাঁদপুর, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি'র নবগঠিত আহ্বায়ক কমিটির সভায় হামলা চালিয়েছে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
সোমবার বিকেলে উপজেলার আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে নতুন আহ্বায়ক কমিটির সভার শেষ পর্যায়ে হামলা হয়।
হামলকারীরা মিলনায়তনের চেয়ারসহ আসবাব ভাঙচুর এবং দলের এক নেতার মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে। হামলায় ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে আছেন- জুয়েল পাটওয়ারী (৩২), তোহা ছৈয়াল (৪০) ও সেলিম চৌকিদার। আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে সভা চলাকালে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সাবেক আহ্বায়ক সৈয়দ আবেদ মনছুর বিশ্বাস ও সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাস্টারের নেতৃত্বে দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঝাড়
bdnews24