২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কি না, আলোচনা দরকার: আশরাফ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এ ব্যবস্থা থাকবে কি না তা নিয়ে এখনই আলোচনা হওয়া দরকার। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 03:24 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা,আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এ ব্যবস্থা থাকবে কি না তা নিয়ে এখনই আলোচনা হওয়া দরকার। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল একটি পরীক্ষামূলক ব্যবস্থা। কিন্তু অতীতে তারা ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে নতুন করে ভাবার। যারা নির্বাচনের সঙ্গে জড়িত তারা সবাই এ বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করুন। এ নিয়ে জাতীয় আলোচনা হোক। নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের মতামত গ্রহন করুক।" তিনি বলেন,"তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা যুক্তিযুক্ত হবে কি না সবার মতামত নিয়ে এব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে হবে।" আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ১৯৯১, ২০০১ ও ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের নির্বাচনের সমালোচনা করেন। তিনি বলেন, "স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলেও বিএনপি তা চায়নি। এরপর বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে প্রথম নির্দলীয় সরকারের আমলে তত্ত্বাবধায়কের আদলে নির্বাচন হয়। সেই নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন উঠে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অভিযোগ করেছিলেন, এতে সুক্ষ্ম কারচুপি হয়েছে। ওই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না।" আশরাফ বলেন, "এরপর আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি সোচ্চার হয়। ওই সময় বিএনপি একটি নির্বাচন করে রাত জেগে সংসদে বসে যেভাবে সংবিধানকে পরিবর্তন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করে তা জনগনের কাম্য ছিল না। "২০০১ সালে বিচারপতি লতিফুৃর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনকে কিভাবে প্রভাবিত এবং কারচুপি করা হয়েছিল তা জনগণ জানে। তখন বিশ্ববাসীকে ধোকা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তারা (বিএনপি) এ নির্বাচনকে যুদ্ধ হিসেবে বিবেচনা করে নির্বাচনের পর প্রতিপক্ষের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন চালিয়েছিল।" স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সংবিধান লঙ্ঘন করে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অনির্দিষ্টকালের জন্য করে ফেলেছিল। তিনি প্রতিটি সিদ্ধান্ত নিতেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করে। কিন্তু শেষ বার তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদ ছাড়ার সময় কোনো পরামর্শ নেওয়ার সুযোগ পেলেন না। " প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "সিইসি স