ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর পাল্টা আক্রমণ শানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
আইন প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে অর্বাচীন বলেছিলেন সালাউদ্দিন কাদের। এর জবাবে বিএনপি সাংসদকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করলেন কামরুল ইসলাম।
আওয়ামী লীগ নেতা কামরুল গত রোববার বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে সাকা চৌধুরীকে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এর প্রতিক্রিয়ায় সালাউদ্দিন কাদের সোমবার বলেন, "নতুন নতুন অর্বাচীনরা আমাকে আদব শেখাতে চায়। তাদের বক্তব্যের জবাব আমি দিতে চাই না।"
এর পাল্টা জবাবে আইন প্রতিমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "এ সব কুলাঙ্গার রাজনীতিকে নোংরা করার জন্য যথেষ্ট। বর্তমানে সুষ্ঠু রাজনীতির যে সুবাতাস বইছে , তা ধরে রাখতে সাকা চৌধুরীর মতো লোকদের রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত।"
কামরুল বলেন, "যে লোক তার নিজের দলের নেত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করতে পারেন তার মতো রাজনৈতিক শিষ্টাচার বর্জিত লোক শুধু নিজের দল নয়, রাজনীতিকেও কলুষিত করে।"
অতীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে করা সালাউদ্দিন কাদেরের একটি মন্তব্য ধরে একথা বলেন প্রতিমন্ত্রী।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।
কামরুল বলেন, "তার যুদ্ধাপরাধের বিষয়ে আমাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। তার বিচার হবেই।"
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্র"তি। যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইতোমধ্যে আইন সংশোধন করেছে। দ্রুতই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আওয়ামী লীগ নেতারা বলছেন।
অতীতে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিতর্ক জন্ম দেওয়া সালাউদ্দিন কাদের স
bdnews24