পিরোজপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ দেলোয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম রফিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার চিথলিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সইজুদ্দিন পশারীর ছেলে মালিক পশারী।
আদালত সদর থানাকে মামলাটি আমলে নিয়ে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছে।
মামলার অন্য আসামীরা হলেন- জিয়ানগর উপজেলার সাউথখালী গ্রামের মো. মহসিন, সদর উপজেলার গাজীপুর গ্রামের মমিন হাওলাদার, হাকিম ক্বারী ও সোবাহান।
দেলোওয়ার হোসাইন সাঈদীর বাড়িও সাউথখালী গ্রামে।
মামলার বলা হয়েছে, ১৯৭১ সালের ৮ মে পাকিস্তানী সেনাদের উপস্থিতিতে আসামিরা বাদীর ১০ লাখ টাকা মূল্যের ঘর জ্বালিয়ে দেয় এবং ৫০ হাজার নগদ টাকাসহ ঘরের মালামাল লুট করে। এ সময় আসামিরা বাদীর বাড়ির তত্ত্ব
bdnews24