২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত: সাখাওয়াত

সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করতে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনীও আনা হচ্ছে। সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করতে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনীও আনা হচ্ছে। সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "নবম সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে এ সংশোধনী আনা হচ্ছে। বৈধভাবে মনোনীত প্রার্থীর লিখিত ও স্বাক্ষরিত নেটিশের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহারে সুযোগ রয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এ সুযোগ থাকবে। তবে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।" এ বিষয়টি উল্লেখ করেই গণপ্রতিনিধিত্ব আদেশে ফের সংশোধনী আনা হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তবে 'না' ভোটের বিধান বাদ দিয়ে নতুন সংসদ আইন পাশ করায় তা নিয়ে সংলাপে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আসন্ন সংলাপের জন্য নির্বাচনী আইনের নানা অসঙ্গতি নিয়ে 'ওয়ার্কিং পেপার' তৈরির কাজ চলছে। নবম সংসদ নির্বাচনের সময় মনোনয়ন দাখিল করা ২৪৬০ টি আবেদনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা পড়ে ৩৯১টি। বাকিগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের আবেদন। এরমধ্যে আওয়ামী লীগের পক্ষে সর্বোচ্চ সংখ্যক ৩৩৩ জন মনোনয়ন দাখিল করেন। এছাড়া বিএনপি'র মনোনয়নে ৩১০টি, জাতীয় পার্টির ২৫৮টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১৮৩টি আবেদন জমা পড়ে। ২৯ ডিসেম্বরের নির্বাচনে ২৯৯টি আসনে (নোয়াখালী-১ বাদে) চুড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করেন ১ হাজার ৫৩৮ জন প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১৪১ জন। মনোনয় প্রত্যাহারের সময় প্রধান রাজনৈতিক দলগুলো ও জোটের প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়ায় শেষ মুহূর্তে বিড়ম্বনায় পড়ে নির্বাচন কমিশন। প্রার্থীতা প্রত্যাহারের আইনের ফাঁক পেরিয়ে অন্তত ২৫টি আসনে একাধিক দলীয়/জোটভুক্ত প্রার্থী রয়ে যায়। ব্যালট পেপার মুদ্রণে ঝামেলায় পড়ে ইসি। এসময় ইসি সচিবালয়ের উপ সচিব (প্রশাসন) রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়ন বাছাইয়ে দলীয় ও জোটবদ্ধ প্রার্থী চূড়ান্তের বিষয়ে নির্দেশনা পাঠান। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী (১২ ক ও খ)