সিরাজগঞ্জ, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড়ি ভাঙচুর ও হামলা মামলায় রোববার রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আনিছুর রহমান ও বিএনপি কর্মী ফারুক হোসেন।
বিগত বিএনপি জোট সরকারের সময় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের দায়ের করা মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আরও ৩৩ অভিযুক্ত পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০১ ঘ.
bdnews24