২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতি রোধে চাই ভালো কাজের স্বীকৃতি'

ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে তা দুর্নীতি দূর করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে তা দুর্নীতি দূর করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান। তিনি বলেছেন, ভালো কাজের স্বীকৃতি না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে উৎসাহিত হচ্ছেন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত গুণীজন ও কৃতি সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি এ কথা বলেন। তিনি বলেন, "দেশের পরিস্থিতি এমন যে ভালো কাজের কোনও স্বীকৃতি নেই, খারাপ কাজের শাস্তি নেই। গণপ্রশাসনে সরকারি কর্মচারীরা ভালো কাজ করলে তার পুরষ্কার নেই, খারাপ কাজ করলে এর শাস্তি দুর্বল।" "ভালোদের কাজের স্বীকৃতি ও খারাপ লোকদের শাস্তি দিতে না পারলে ভবিষ্যতে এর ফল ভালো হবে না", তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি। অনুষ্ঠানে চট্টগ্রামের তিন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন- বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ মনোরঞ্জন বড়