ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সমর্থন দিতে যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী সেনাবাহিনীকে প্ররোচিত করেন বলে অভিযোগ করলেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। যদিও আনোয়ার চৌধুরী ওয়ান-ইলেভেনের সঙ্গে তার সমপৃক্ততা বরাবরই নাকচ করে আসছেন।
সাকা চৌধুরীর দাবি, আনোয়ার চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে জড়াতে বাধ্য করে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছেন। সাবেক ব্রিটিশ হাইকমিশনারের বাংলাদেশ সফরের বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের সমালোচনাও করেছেন সাকা চৌধুরী।
সালাহউদ্দিন কাদের বৃহস্পতিবার তার ধানমন্ডির বাড়িতে সাংবাদিকদের বলেন, "ওয়ান-ইলেভেনের মধ্য দিয়ে দেশে দুটি বছর জনগণের ভোটাধিকার হরণ ও সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্টের পেছনে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর নেতৃত্বে টুয়েজডে ক্লাব ও সাবেক উপদেষ্টা মইনুল হোসেনই দায়ী।"
আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে সাকা চৌধুরী বলেন, "জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সৈন্য পাঠানো বাতিল হয়ে যাবে- এমন হুমকি দিয়ে এই ব্যক্তি সেনাবাহিনীকে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় যুক্ত করেছেন। তিনি আমাদের সেনাবাহিনীকে একটি গুণ্ডাবাহিনীতে পরিচিত করার জন্য দায়ী।"
আনোয়ার চৌধুরী ব্যক্তিগত সফরে বর্তমানে বাংলাদেশে রয়েছেন। বাংলাদেশী বংশোদ্ভুত এই ব্রিটিশ কূটনীতিক ওয়ান-ইলেভেনের সঙ্গে কূটনৈতিক সংশ্লিষ্টতা নাকচ করে স
bdnews24