সিলেট, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহফুজুল করিম জেহিনকে (৩২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জেহিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
সদর উপজেলার লালবাগ বাজার থেকে বুধবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জেহিন সিলেট নগরীর খাসদবীর এলাকার আব্দুল করিমের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. শাহজাহান জানান, সিলেট কোতোয়ালি থানার 'তালিকাভুক্ত সন্ত্রাসী' ছাত্রদল ক্যাডার মাহফুজুল করিম জেহিনকে লালবাগ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানা একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.
bdnews24