ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার পেছনে কূটনীতিকদের ভূমিকার কথা নাকচ করে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী।
যুক্তরাজ্যের কমনওয়েলথ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালক হিসেবে রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশ আসেন আনোয়ার চৌধুরী।
বাংলাদেশী বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী বলেছেন, "১/১১ এর রাজনৈতিক পটপরিবর্তনে আমার কোনো ভূমিকা ছিল না।"
বুধবার যুক্তরাজ্য হাইকমিশনের এক বিবৃতিতে তার বরাত দিয়ে একথা বলা হয়।
বিএনপিপন্থী কয়েকটি সংগঠন আনোয়ার চৌধুরীর ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ ওই সময়কার মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস,ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীসহ কয়েকজন ক ূটনীতিক ১/১১ এর
ঘটনার পেছনে সমর্থন দিয়েছেন।
বিবৃতি অনুযায়ী এই ব্রিটিশ ক ূটনীতিক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ঘটনা প্রবাহের প্রেক্ষাপটেই ওই পরিবর্তন হয়েছিল।...যুক্তরাজ্যের বর্তমান বৈদেশিক নীতি অনুযায়ী দেশটি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।
আনোয়ার চৌধুরী ২০০৪ সাল থেকে ২০০৮ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনারের দায়িত্বে ছিলেন।
তিনি আরো বলেছেন, "গণতান্ত্রিক, স্থিতিশীল ও স্বচ্ছ বাংলাদেশকে যুক্তরাজ্য সমর্থন করে আসছে এবং আমাদের বিশ্বাস যেকোনো স্বাধীন দেশ নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেবে।"
এর আগে জুলাই মাসে বর্তমান ব্রিটিশ হাইকমিশনার স্টিফান ইভান্সও ২০০৭ সালে ১/১১ এর রাজনৈতিক পটপরিবর্তনে ক ূটনীতিকদের ভূমিকার কথা অস্বীকার করেন।
স
bdnews24