২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া অরফানেজ মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র

জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ বুধবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। এতে খালেদা ও তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনকে আসামি করা হয়েছে। (আরো তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট (এতিমখানা) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ বুধবার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। এতে খালেদা ও তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনকে আসামি করা হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা এই মামলায় বিরোধীদলীয় নেত্রী খালেদা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। হারুন অর রশীদ জানান, মামলায় অভিযোগপত্রভুক্ত ছয়জন আসামীর অন্যরা হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দীকি, সাবেক বিএনপি সাংসদ কাজী সালিমুল হক কামাল, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও শরফুদ্দীন আহমেদ। এর মধ্যে মমিনুর রহমান ও কামালউদ্দিন সিদ্দীকিকে মামলায় পলাতক দেখানো হয়েছে। বাকিরা উচ্চ আদালতের জামিনে মুক্ত রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের মালামাল ক্রোকের আবেদন করা হয়েছে। এজাহারে আসামির তালিকায় থাকা সাবেক বিএনপি সাংসদ গিয়াসউদ্দিন আহমেদ ও সৈয়দ আহমেদকে অব্যাহতি দেওয়ার জন্য অভিযোগপত্রে আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৬ জনকে সাক্ষী করা হয়েছে বলে হারুন অর রশীদ জানান। খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ গত ২ আগস্ট আপিল বিভাগও বহাল রাখে। গত বছরের ২৬ আগস্ট তাকে জামিন দেয় হাইকোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩ জুলাই দুদকের উপ সহকারী পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে রমনা থানায় সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ১৯৯১-১৯৯৬ সময়কালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া 'প্রধানমন্ত্রীর এতিম তহবিল' নামে সোনালী ব্যাংক রমনা শাখায় একটি হিসাব খোলেন। একটি বিদেশি সংস্থা ওই হিসাবে অনুদান হিসেবে ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা দেয়। ওই টাকা দীর্ঘ দুই বছর কোনো এতিমখানায় না দিয়ে জমা রাখা হয়। এরপর জিয়া পরিবারের তিন সদস্যকে (তারেক, আরাফাত এবং মমিনুর) দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করে এর নামে বরাদ্দ দেওয়া হয়। মামলায় অভিযোগ করা হয়, ওই ট্রাস্ট গঠনের ক্ষেত্রে সরকারী নীতিমালা মানা হয়নি। পরবর্তীতে ওই টাকা দুইভাগে ভাগ করে ট্রাস্টের বগুড়া ও বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। মামলায় আরও বলা হয়, বগুড়া জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বরাদ্দ টাকায় কিছু জমি কিনে বাকি টাকা এতিমখানায় ব্যয় না করে দীর্ঘ ১৩ বছর ব্যাংকে জমা রাখা হয়। কমিশনের অনুসন্ধানে দেখা যায়, ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান ও মমিনুর রহমানকে দিয়ে চেকের মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ টাকা তুলে প্রাইম ব্যাংকের গুলশান শাখায় স্থায়ী আমানত (এফডিআর) করেন। এরপর মামলার আসামী কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ ও শরফুদ্দিন আহমেদের প্রাইম ব্যাংকের নিউ ইস্কাটন শাখার ব্যক্তিগত হিসাবের মাধ্যমে ওই টাকা অন্য খাতে ব্যবহার করা হয়েছে। মামলায় জিয়া অরফানেজ ট্রাস্টকে 'নামসর্বস্ব ও অস্তিত্বহীন' হিসেবে উলে