ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনও ধরনের তদবিরে কান না দেওয়ার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও তৎপর হওয়ার তাগিদও দিয়েছেন তিনি।
মঙ্গলবার ঢাকা মহানগরীর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে যে সব ঘটনা ঘটছে, যারা দুর্নীতি করছে, তাদের আতঙ্কিত করে তুলতে হবে, যাতে এ সব ঘটনা ঘটাতে তারা ভয় পায়। জেএমবির কর্মপদ্ধতি ছিন্নভিন্ন করে ফেলতে হবে। কোনও তদবির শুনবেন না।"
পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান।
শামসুল হক বলেন, "আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা, জানমালের নিরাপত্তার দায়িত্ব এই প্রতিষ্ঠানের (পুলিশ)। তাই এই প্রতিষ্ঠানের সব কর্মকর্তাকে আরও মনোযোগের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে। কারণ পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশ্বাস নষ্ট হলে আমরা কেউই ভালো থাকব না।"
কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়া চলবে না। কাজ করতে গেলে হয়তো ভুল হতে পারে, কিন্তু ব্যর্থ হওয়া যাবে না।"
স
bdnews24