২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ী শহরের পাচতলা মোড় থেকে শনিবার দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিখনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লিখনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনেও একটি মামলা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

রাজবাড়ী, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী শহরের পাচতলা মোড় থেকে শনিবার দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিখনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লিখনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনেও একটি মামলা আছে। বৃহস্পতিবার রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের হামলায় আহত হয়েছেন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা আশাসহ ছয়জন। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আল মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়। শহর ও কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.